করোণা চিকিৎসার নামে প্রতারণা, নার্সিংহোমের পর্দাফাঁস - The News Lion

করোণা চিকিৎসার নামে প্রতারণা, নার্সিংহোমের পর্দাফাঁস

 


দি নিউজ লায়ন;   করোণা চিকিৎসার নামে রোগীদের সাথে প্রতারণার অভিযোগ পেয়ে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পাল, ঘাটাল মহকুমার সহকারী মুখ্যস্বাস্থ্য আধিকারীক ডাক্তার দুর্গাপদ রাউতের নেতৃত্বে ঘাটাল শহরের  একটি নার্সিংহোমে অভিযান চালিয়ে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে।  একজনকে করোনা রোগী বলে চিকিৎসা করে বহু টাকার বিল করার অভিযোগ উঠেছিল ওই নার্সিংহোমের বিরুদ্ধে ।


 অভিযান নিয়ে ওই নার্সিংহোম কর্তৃপক্ষ রোগীর করোনা পজিটিভ রিপোর্ট দেখাতে পারেনি প্রশাসনকে।এছাড়াও ওই নার্সিং হোমে কোনও চিকিৎসক এবং নার্স ছিল না। তিন জন নন টেকনিক্যাল যুবক-যুবতী রোগী পরিষেবার দায়িত্বে রয়েছেন।পাশাপাশি ওই নার্সিংহোম থেকে বেশ কিছু নথি আটক করেছেন তারা।  নার্সিংহোমের মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক ডঃ রস্মি কোমল  জানান। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.